নাইজেরিয়ায় নৌকা ডুবে অন্তত ২৯ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
14 এপ্রিল 2022, 10:35 দুপুর
•
292 বার পঠিত
নাইজেরিয়ায় নৌকা ডুবে অন্তত ২৯ জন প্রাণ হারিয়েছেন। পশ্চিত আফ্রিকার এ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সোকোতো প্রদেশে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এদিকে সোকোতো প্রদেশের গভর্নর আমিনু তাম্বুওয়াল জানান, নৌকাটি ৩৫ জন আরোহী বহন করছিল। আরোহীদের বেশিরভাগই ছিলেন নারী। দুর্ঘটনার পর ডুবুরিরা ছয়জনকে উদ্ধার করে।
তবে জানা যায় ,নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এই সোকোতো প্রদেশে প্রধানত মুসলিম জনগোষ্ঠী বসবাস করে থাকে। নৌকাডুবিতে মৃতদের দাফন সম্পন্ন হয়েছে।