শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ময়মনসিংহে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 17 জুন 2022, 04:25 দুপুর • 257 বার পঠিত
ময়মনসিংহে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহে আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি পৃথক বজ্রপাতের ঘটনায় তিন শিশুসহ ছয়জন মারা গেছেন। পুলিশ এই তথ্য জানিয়েছে। 

নিহতরা হলেন ময়মনসিংহ সদরের দড়িকুষ্টিয়া বাল্লাপাড়া গ্রামের কৃষক আবু বকর, জাহাঙ্গীর আলম, নান্দাইলের কংকরহাটি গ্রামের সাঈদ মিয়া, স্বাধীন মিয়া, মো. শাওন, ধোবাউড়া উপজেলার চরমুহিনী গ্রামের আবু সাঈদ।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বকর ও জাহাঙ্গীর দুপুরে ক্ষেতে কাজ করার সময়  বজ্রপাতে মারা যান।

ওই সময় নান্দাইলে সাঈদ, স্বাধীন ও শাওন নামের তিন শিশু মারা যায়। তারা একসঙ্গে বৃষ্টির সময় মাছ ধরছিল। বজ্রপোতে আহত হওয়ার পর তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকে মৃত ঘোষণা করেন।