শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 01 সেপ্টেম্বর 2021, 10:31 দুপুর • 286 বার পঠিত
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

 ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একজন করোনা শনাক্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 ময়মনসিংহ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে নুরুল ইসলাম (৬৫) নামে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা।

এছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ময়মনসিংহের। অন্যজন জামালপুরের বাসিন্দা। তারা হলেন- ময়মনসিংহের ভালুকার রুবেল মিয়া (৩৬), গফরগাঁওয়ের হীরা (৬০), গৌরীপুরের রাজিয়া সুলতানা (৮০) ও জামালপুর সদরের হাতেম আলী (৭২)।

করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪৬ জন। এর মধ্যে ১০ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। জেলায় একদিনে ৬১২ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৪২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।