শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মুগদা হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর ‘আত্মহত্যা’

অনলাইন নিউজ পোর্টাল • 17 এপ্রিল 2021, 10:28 দুপুর • 224 বার পঠিত
মুগদা হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে  করোনা   রোগীর ‘আত্মহত্যা’

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে আসিফ ইকবাল (৫০) নামের এক কোভিড রোগী ‘আতত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লাশের পাশে একটি সুইসাইড নোট  পাওয়া গেছে।

 সুইসাইড নোটে নিজের একাকিত্বের যন্ত্রণার কথা উল্লেখ করেছেন আসিফ। সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে লিখেছেন। কোনো স্বজন না এলেও কেউ যেন তার লাশ ঠিকভাবে দাফন করেন, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।

ঢাকার ইস্কাটনে থাকতেন আসিফ। তিনি অবিবাহিত ছিলেন। তার আত্মীয়স্বজন যুক্তরাষ্ট্র প্রবাসী। পরিচিত এক চিকিৎসক গত ৯ এপ্রিল তাকে এ হাসপাতালে ভর্তি করেন।

নিহতের এক সৎভাই মোহাম্মদপুরে থাকেন। তাকে ফোন করলে তিনি আসতে রাজি হননি। দুই সপ্তাহ আগে তার আপন ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। দেশে তার খোঁজ নেওয়ার মতো তেমন কেউ ছিলেন না। সব মিলিয়ে আসিফ হতাশায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।