শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মসজিদে কোরআন পড়তে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 28 মে 2021, 12:40 দুপুর • 989 বার পঠিত
মসজিদে কোরআন পড়তে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ছাফওয়ান মৃধা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার টুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
ছাফওয়ান মৃধা টুপুরিয়া গ্রামের কেরামত মৃধার ছেলে।

গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন , ভোরে কেরামত মৃধা তার শিশু ছেলেকে নিয়ে বাড়ির পাশের জামে মসজিদে কোরআন শরিফ পড়তে যান। কিছুক্ষণ পর ছাফওয়ান বাড়ি যাওয়ার কথা বলে মসজিদ থেকে বের হয়। কেরামত মৃধা কোরআন পড়া শেষে বাড়িতে এসে ছেলেকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ছাফওয়ানকে মসজিদের পাশের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এতে ধারণা করা হচ্ছে মসজিদ থেকে বাড়িতে ফেরার পথে পা পিছলে পুকুরে পড়ে গিয়ে ছাফওয়ানের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।