মিয়ানমার বহির্ভুত শুরু আসিয়ান শীর্ষ সম্মেলন
দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations)(আসিয়ান)দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে।
মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং-কে বাদ দিয়েই পর্দা উঠলো আসিয়ান সম্মেলনের। মঙ্গলবার ভার্চুয়াল এই সম্মেলন থেকে তার বাদ পড়াকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে আঞ্চলিক শান্তিচুক্তি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় শীর্ষ সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংকে আমন্ত্রণ জানায়নি আসিয়ান। জোটের পক্ষ থেকে মিয়ানমারকে জান্তা প্রধানের বদলে একজন অরাজনৈতিক প্রতিনিধির নাম দিতে বলা হয়েছিল। তবে ওই আহ্বান প্রত্যাখান করে সম্মেলনে অংশ নেয়া থেকে বিরত থঅকার সিদ্ধান্ত নেন মিয়ানমার।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেয়ার কথা বলা হয়েছে। এই সম্মেলনের সভাপতিত্ব করছে ব্রুনাই। তবে উদ্বোধনী বক্তব্যে সভাপতি দেশ বা সংস্থার মহাসচিব মিয়ানমারকে বাইরে রেখে সম্মেলন আয়োজনের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।