শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিশরে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 13 নভেম্বর 2022, 09:21 সকাল • 275 বার পঠিত
মিশরে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত

মিশরের উত্তরাঞ্চলে মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৬ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে মিশরের নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গত শনিবার যাত্রীবাহি বাসটি ৩৫ জন আরোহী নিয়ে উত্তরের ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

জানা যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।