শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মোহাম্মদ খাইরুল আমিন • 25 এপ্রিল 2022, 02:36 দুপুর • 214 বার পঠিত
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গত তিনমাস ধরে তারা বেতন পান না। কাজ করে যাচ্ছেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঈদের আগে সবকিছু ঠিক হয়ে যাবে। দেওয়া হবে বকেয়া বেতন-ভাতা। কিন্তু তা হচ্ছে না দেখে ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। রাজধানীর মিরপুরে তৈরি পোশাক শ্রমিকরা আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

একটাই দাবি তাদের। দিতে হবে বকেয়া বেতন-ভাতা। সঙ্গে ঈদের বোনাস। এই দাবিতে 'কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড' নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা কাজে যাননি। সকালে মিরপুর ১১ নম্বর সড়কে অবস্থান নিয়েছেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, ৭০ থেকে ৮০ জন রাস্তায় বসে আছেন, বেতন ও বোনাসের দাবিতে স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। গত হওয়া ২০ এপ্রিল বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ কথা রাখেনি। এখনো বেতন-বোনাস দেওয়া হয়নি। 

এই কারখানার শ্রমিকরা শনিবারও একই দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছিলেন।