মেলবোর্নে এক হাজার সেনা মোতায়েন
অনলাইন নিউজ পোর্টাল
•
25 জুন 2020, 04:10 দুপুর
•
283 বার পঠিত
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এক হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার এক ঘোষণায় দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। মেলবোর্নে দ্বিতীয় দফায় কোভিড -১৯ রোগী দ্রুত হারে বাড়ছে। গত এক সপ্তাহে শহরটিতে শনাক্ত হয়েছে ১৫০ নতুন রোগী।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস বলেছেন, আগামী কয়েকদিনে ভিক্টোরিয়ায় খুব দ্রুতই এক হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। তিনি বলেন, প্রায় ৮৫০ জন সেনা হোটেল কোয়ারেন্টিনে থাকা ভ্রমণকারীদের দেখভাল করবে। বাকী প্রায় ২০০ সেনা অন্যান্য আনুসঙ্গিক ও মেডিকেল সহায়তা দেবে। অস্ট্রেলিয়ায় আড়াই কোটি জনসংখ্যার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫০০ জন এবং মৃতের সংখ্যা ১০৩ জন।