মেজর সিনহা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
চাঞ্চল্যকর মেজর (অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তার (আইও) প্রদত্ত চার্জশীট আদালত আমলে নিয়ে মামলাটি চার্জ গঠন করেছেন এবং মামলাটি বিচার কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত করা হয়।
রোববার ২৭ জুন সকালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল চার্জ গঠন করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ফরিদুল আলম মামলাটির চার্জ গঠন শুনানি করেন।
গত বছর ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
হত্যার পাঁচদিনের মাথায় ৫ আগস্ট সিনহার তাঁর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলীকে। ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশকে করা হয় দুই নম্বর আসামি। মামলার তিন নম্বর আসামি করা হয় টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতকে। আদালত থেকে মামলাটির তদন্তভার দেওয়া হয় র্যাব -১৫ কে।