শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

মাশরুম অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে: কৃষিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 27 অক্টোবর 2020, 07:38 বিকাল • 195 বার পঠিত
মাশরুম অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে: কৃষিমন্ত্রী

দেশে অর্থকরী ফসল মাশরুম চাষের সম্ভাবনা অনেক বেশি। মাশরুম চাষ সম্প্রসারণ ও জনপ্রিয় করতে পারলে এটি বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। 

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে মাশরুম চাষী ও উদ্যোক্তাদের সঙ্গে ‘মাশরুম চাষের সমস্যা, সম্ভাবনা ও সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, দেশের বেশির ভাগ মানুষ হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ভূমিহীন। তাদের মাশরুম চাষে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান ও আয়ের পথ তৈরি হবে। অন্যদিকে, লাখ লাখ শিক্ষিত বেকার যুবক রয়েছে, যারা চাকরির জন্য চেষ্টা করছে; তাদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা করতে পারলে মাশরুমের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার তৈরি হবে।

মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটকে শক্তিশালী করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই প্রকল্প গ্রহণের মাধ্যমে আমরা দেশের হর্টিকালচার সেন্টার, মাশরুম সেন্টার প্রভৃতি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবো। কর্মকর্তা, চাষী এবং উদ্যোক্তাদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।