মার্কিনিদের অবিলম্বে কাবুল বিমানবন্দর ত্যাগের নির্দেশ
অনলাইন নিউজ পোর্টাল
•
28 আগস্ট 2021, 11:08 দুপুর
•
272 বার পঠিত
গত বৃহস্পতিবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফটকে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা দল তাকে বলেছিল যে কাবুলে আরেকটি সন্ত্রাসী হামলা হতে পারে। তবে তারা কাবুল বিমানবন্দরের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা নিচ্ছেন।
আরও হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদেরকে দ্রুত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। মার্কিন ড্রোন হামলায় কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পরিকল্পনাকারীকে হত্যা করার কথা ঘোষণা করার পরপরই এই নির্দেশ দেয়া হয়।
কাবুল বিমানবন্দরে বড় ধরনের হামলা হতে পারে, এমন আশঙ্কার মধ্যে এই আদেশ জারি করা হলো।
কাবুল বিমানবন্দরে বড় ধরনের হামলা হতে পারে, এমন আশঙ্কার মধ্যে এই আদেশ জারি করা হলো।