শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2020, 11:13 দুপুর • 305 বার পঠিত
মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় মার্কিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। নিয়মিত অনুশীলনের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হয়েছেন।  

ফেসবুকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাউথ ক্যারোলিনার কলাম্বিয়ার ৩০ মাইল পূর্বে বিমান বাহিনীর লকহিড-মার্টিন এফ-১৬সিএম যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। রাতে নিয়মিত অনুশীলনের সময় শ্য এয়ার ফোর্স ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির বিমান বাহিনী জানিয়েছে, বিমানটিতে শুধুমাত্র পাইলটই ছিলেন। তবে এই পাইলটের ব্যাপারে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এখনো বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি বলে জানানো হয়েছে।