শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটি আল-বালাদের উপর ড্রোন হামলা

মোহাম্মদ খাইরুল আমিন • 16 জানুয়ারী 2022, 10:03 দুপুর • 228 বার পঠিত
মার্কিন ঘাঁটি আল-বালাদের উপর ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-বালাদ। এই সামরিক ঘাঁটিতে হঠাৎ ড্রোন হামলা করা হয়েছে। হামলার সময় ওই ঘাঁটিতে কিছুসংখ্যক যুদ্ধবিমান ছিল।

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র সঙ্গে সম্পর্কযুক্ত সবেরিন নিউজ জানিয়েছে, আজ (শনিবার) সকালে বাগদাদ থেকে ৬৪ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটিতে বেশ কয়েকটি কম্ব্যাট ড্রোন আঘাত হানে এবং কম্পাউন্ডটিতে সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে। সেসময় সেখানে গুলির শব্দ শোনা যায়।