শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মারিউপোলে ২২ হাজার মানুষ হত্যা: ইউক্রেন

মোহাম্মদ খাইরুল আমিন • 25 মে 2022, 12:46 দুপুর • 206 বার পঠিত
মারিউপোলে ২২ হাজার মানুষ হত্যা: ইউক্রেন

মারিউপোলে গত তিন মাসের যুদ্ধে অন্তত ২২ হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। শহরটির মেয়রের একজন উপদেষ্টা এই দাবি করেছেন। 

মারিউপোল ছেড়ে ইউক্রেনের অধিকারে থাকা এলাকায় পালিয়ে যাওয়া পেত্রো আন্দ্রিউশেঙ্কো মার্কিন সংবাদপত্র সিএনএনকে বলেছেন, তিনি যে ২২ হাজার মানুষের মুত্যুর কথা বলছেন তা তার পরিচিত অনেকের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলাপের মাধ্যমে জেনেছেন। তবে তিনি এও বলেন যে, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে। 

আন্দ্রিউশেঙ্কো বলেছেন, রাশিয়ান সেনা কর্মকর্তারা অনেক লাশ মর্গে পাঠান। সেখানে তারা এর ভিডিও করান। সেখানে তারা বলতে বাধ্য করান যে এদের হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। 

নিজের বিভিন্ন সূত্রের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন আন্দ্রিউশেঙ্কো। তার দাবি, মারিউপোলে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়েছে। 

এদিকে লুহানস্কের গভর্নর জানিয়েছেন, মঙ্গলবার রুশ বাহিনীর নিক্ষিপ্ত বোমায় সেভেরোদোনেৎস্কে ৬ জন মারা গেছেন, আহত হয়েছেন আরো ৮ জন। 

তিনি বলেন, সেভেরোদোনেৎস্কে দুটি বাড়ি গুঁড়িয়ে গেছে। চারটি বাড়ি ধ্বংস হয়েছে ভ্রুবিভকা গ্রামে। আরো চার বাড়ি ধ্বংস হয়েছে কমিশুভাকা গ্রামে। জোলোটে শহরে তিনটি বাড়ি, তোস্কোভা গ্রামে তিনটি বাড়ি, ইয়েকাতেরিনোভকা গ্রামের তিনটি বাড়ি আর পচেনিরর দুটি বাড়ি ধ্বংস হয়েছে।