মানি লন্ডারিং কে অর্থনীতির ক্যান্সার বলেছেন বিএসইসি চেয়ারম্যান
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 মার্চ 2022, 09:43 রাত
•
333 বার পঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, মানি লন্ডারিং সমাজ ও অর্থনীতির ক্যান্সার। আমাদের সবার মানি লন্ডারিং প্রতিহত করতে হবে।
আজ (রোববার) আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিজস্ব ভবনে আয়োজিত পুঁজিবাজারের মধ্যস্থতাকারীদের জন্য অর্থপাচার বিরোধী এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান বলেন, ‘মানি লন্ডারিংয়ের কারণে দেশের অর্থনীতির অনেক ক্ষতি হচ্ছে। যা দেশের অর্থনীতি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের সবার মানি লন্ডারিংয়ের ব্যাপারে সজাগ থাকতে হবে। মানি লন্ডারিং সমাজ ও রাষ্ট্রের জন্য ক্যান্সার।