শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় আরো ২০০৩ জন করোনায় আক্রান্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 27 জুন 2022, 02:47 দুপুর • 486 বার পঠিত
মালয়েশিয়ায় আরো ২০০৩ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় রোববার মধ্যরাত পর্যন্ত নতুন করে দুই হাজার তিন জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৫৬ হাজার ৬৪৪ জনে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানায়, করোনা সংক্রমণে আরো একজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৪৬ জনে। 

মন্ত্রণালয় বলছে, আরো এক হাজার ৮৬১ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯২ হাজার ৭৬৭ জনে। বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে ২৮ হাজার ২৫১ জন। এদের মধ্যে ৩১ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছে।  

মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৮৫.৯ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ নিয়েছে। দুটি ডোজ পেয়েছে ৮৩.৫ শতাংশ এবং ৪৯.৪ শতাংশ বুষ্টার ডোজ নিয়েছে।