শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাদক বিক্রেতাকে আটক করতে গিয়ে র‌্যাবের ২ সদস্য আহত

অনলাইন নিউজ পোর্টাল • 17 অক্টোবর 2020, 02:55 দুপুর • 1,188 বার পঠিত
মাদক বিক্রেতাকে আটক করতে গিয়ে র‌্যাবের ২ সদস্য আহত

নওগাঁর বদলগাছী উপজেলায় মোটরসাইকেল আরোহী এক মাদক বিক্রেতাকে আটক করতে গিয়ে হামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় শাহীন আলম (২৮) নামে ওই যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাহীন আলম ধামইরহাট উপজেলার মহিষগাড়ী গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, ‘বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় মোটরসাইকেল আরোহী এক মাদক বিক্রেতাকে ধাওয়া করে র্যাব সদস্যরা।’

তিনি বলেন, এ সময় বিষয়টি টের পেয়ে দেশীয় অস্ত্র কুড়াল, কাস্তে ও বাঁশের লাঠি ইত্যাদির দিয়ে র‌্যাব সদস্যের ওপর হামলা করে শাহীন আলম ও তার সহযোগীরা। এতে দুই র‌্যাব সদস্য জখম হন।