শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাদারীপুরে বাস খাদে, নিহত বেড়ে ১৭, আহত ৩০

মোহাম্মদ খাইরুল আমিন • 19 মার্চ 2023, 11:38 দুপুর • 301 বার পঠিত
মাদারীপুরে বাস খাদে, নিহত বেড়ে ১৭, আহত ৩০

মাদারীপুরের শিবচরে আজ রোববার সকালে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে আরো একজন নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। পরে বাসের ভেতর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
 
তবে নিহতের সংখ্যা আপাতত ১৭ জন। আরো হতাহতের আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।