শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লকডাউনে সোয়া কোটি দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেবে সরকার।

অনলাইন নিউজ পোর্টাল • 13 এপ্রিল 2021, 11:44 দুপুর • 233 বার পঠিত
লকডাউনে সোয়া কোটি দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেবে সরকার।

করোনাভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে তারই ধারাবাহিকতায় আগামীকাল (১৪ এপ্রিল ) থেকে আবারও টানা সাত দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে রফতানিমুখী কলকারখানা ও জরুরি সেবা কার্যক্রম ছাড়া সবই বন্ধ থাকবে। এতে দিনমজুর জনগোষ্ঠির উপার্জনের সুযোগ থাকবেনা। ফলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের বড় একটা অংশের জনজীবন অচল হয়ে পরার আশংকা আছে । এসময় দেশের এক কোটি ২৫ লাখ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেবে সরকার। খাদ্য তালিকায় রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, লবণ, সয়াবিন তেল ও চার কেজি আলু।