রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব পদত্যাগের ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 26 সেপ্টেম্বর 2020, 05:57 বিকাল • 305 বার পঠিত
লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব পদত্যাগের ঘোষণা

নির্দলীয় মন্ত্রিসভা গঠনের চেষ্টা করার পরে লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘোষণা দিলেন তিনি।

শনিবার একটি টেলিভিশন ভাষণে আদিব জানান, দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের পর সরকার গঠনের কাজ থেকে সরে যাচ্ছেন তিনি।

এর আগে, গত ৩১ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তাফা আদিব। দেশটির সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। বার্লিনে লেবাননের রাষ্ট্রদূত হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন তিনি।