শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননের আকাশে ইসরাইলি বিমানের অনুপ্রবেশ

অনলাইন নিউজ পোর্টাল • 27 জুলাই 2020, 12:07 দুপুর • 537 বার পঠিত
লেবাননের আকাশে ইসরাইলি বিমানের অনুপ্রবেশ

লেবাননে ইসরাঈল প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ইসরাঈলের বিমান ২৯ বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ইসরাইলি বিমান লেবাননের আকাশে ২০ বার ও শনিবার ৯ বার অনুপ্রবেশ করেছে। সব লঙ্ঘনগুলো ছিল বিজ্ঞপ্তিযুক্ত ফ্লাইট ফরম্যাটে। জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা মিশনের সঙ্গে সমন্বয় করে এটি পর্যবেক্ষণ করা হচ্ছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইল দক্ষিণ হুলা প্রদেশে পর্যবেক্ষণের উদ্দেশ্যে ড্রোন-বিমান উড়িয়েছে। তবে এ বিষয়ে ইসরাইল কোনো মন্তব্য করেনি।

তুর্কি সংবাদমাধ্যমে বলা হয়েছে, কয়েক মাস ধরে ভূমি, আকাশপথ ও জলসীমা লঙ্ঘন নিয়ে লেবানন ও ইসরাইল একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছে।