লবণ তুলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
01 মে 2021, 02:30 দুপুর
•
463 বার পঠিত
কক্সবাজার মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে মুহাম্মদ সোহেল আকবর (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে উপজেলার লেমশীখালী ইউনিয়নের লুৎফারপাড়ায় এ ঘটনা ঘটে ।
নিহত সোহেল ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে ২০২০ সালে বড়ঘোপ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে করোনা মহামরীতে বাবার কাজে সাহায্য করছিলেন।
শনিবার ভোরে বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখে জয়নাল আবেদীন তার ছেলে সোহেল আকবরকে নিয়ে মাঠে লবণ তুলতে যান। এ সময় বজ্রপাতে আহত হন সোহেল আকবর। স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।