শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লাফিয়ে বাড়ছে চালের দাম

অনলাইন নিউজ পোর্টাল • 31 আগস্ট 2021, 10:20 দুপুর • 301 বার পঠিত
লাফিয়ে বাড়ছে চালের দাম

দেশের নিয়ন্ত্রণহীন চালের বাজারে লাগাম টানতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। চাল আমদানিতে ট্যাক্স সাড়ে ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। ভারত থেকে চাল আমদানির পরও হু-হু করে প্রতি কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ছে। আবার কোথায় ৫ থেকে ৭ টাকা প্রতি কেজিতে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম স্থানীয় বাজারের চেয়ে কম। চাল আমদানি করা হলে তা ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হবে। এতে কৃষকের ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা বলে মনে করছেন, সরকারকে এই বিষয়টির ওপর নজর দিতে হবে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দেশে চাল উৎপাদনের খরচ অন্যান্য দেশের তুলনায় বেশি। এ কারণে সরকারের উচিত কৃষকদের ভর্তুকি দেওয়া। এ ধরনের উদ্যোগ না নেওয়া হলে স্থানীয় কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষা হবে না।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ইনকিলাবকে বলেন, আমি ব্যস্ত আছি। আপনি মন্ত্রীর চালের বিষয়ে নিয়ে কথা বলতে পারেন।