ক্যামেরুনের উত্তরাঞ্চলে ক্যাম্পে ঘুমন্ত মানুষের উপর গ্রেনেড হামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
03 আগস্ট 2020, 11:31 দুপুর
•
246 বার পঠিত
ক্যামেরুনের উত্তরাঞ্চলের একটি ক্যাম্পে ঘুমন্ত মানুষের উপর গ্রেনেড হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ১৩ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। রবিবার নগুয়েচেউ নামক গ্রামে এ হামলা চালানো হয়।
গ্রামটি উত্তর অঞ্চলে নাইজেরিয়ার সীমান্তের নিকটে মোজোগো জেলায় অবস্থিত। তাৎক্ষনিক এ হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও স্থানীয় কর্মকর্তারা বোকো হারামকে দায়ী করেছেন।
সশস্ত্র আক্রমণকারীরা ২০০৯ সালে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সহিংসতা শুরু করেছিল। এতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং প্রতিবেশী ক্যামেরুন, নাইজার এবং চাদে কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।