কুয়েতে দুই বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
অনলাইন নিউজ পোর্টাল
•
29 আগস্ট 2020, 01:45 দুপুর
•
230 বার পঠিত
কুয়েতে একটি ফ্ল্যাট থেকে দুই বাংলাদেশি নারীর লাশ উদ্ধার হয়েছে। সম্পর্কে মা-মেয়ে, ওই দুই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।
জানা যায়, মা ও মেয়েকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছে। এ ঘটনায় পরিকল্পিত খুনের মামলা রেকর্ড করেছে পুলিশ।