শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুমিল্লাগামী দুই বাসকে জরিমানা

অনলাইন নিউজ পোর্টাল • 07 মে 2021, 02:28 দুপুর • 228 বার পঠিত
কুমিল্লাগামী দুই বাসকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে দিনাজপুর থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় দূরপাল্লার দুটি বাসকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টায় শহরের ফুলবাড়ি বাসস্টান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাস দুটিকে আটক করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী বলেন, বোগদাদ ও আহসান পরিবহনের দুটি বাস যাত্রী নিয়ে দিনাজপুর থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছিল। সরকারি বিধিনিষেধ অনুযায়ী করোনার মধ্যে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে বাস দুটি যাত্রা শুরু করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশের সহযোগিতায় বাস দুটিকে আটকের পর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাসে থাকা যাত্রীদের বাড়ি ফেরত পাঠানো হয়। বাস দুটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।