কঠোর লকডাউনেও চালু থাকবে বিশেষ ফ্লাইট ও ব্যাংকিং কার্যক্রম
অনলাইন নিউজ পোর্টাল
•
20 এপ্রিল 2021, 03:57 দুপুর
•
805 বার পঠিত
ভাইরাসের সংক্রমণরোধে চলমান লকডাউন আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এ সময় চালু থাকবে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট ও ব্যাংকিং কার্যক্রম।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়, যে বিধি-নিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারা দেশে 'কঠোর লকডাউন' শুরু হয়।
এটি শেষ হওয়ার কথা ২১ এপ্রিল। তার আগেই গত রবিবার রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়।