শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কসোভোয় বন্দুকধারী হামলায় ২ শিক্ষার্থীসহ ৩ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 27 নভেম্বর 2021, 08:43 রাত • 277 বার পঠিত
কসোভোয় বন্দুকধারী হামলায় ২ শিক্ষার্থীসহ ৩ জন নিহত

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ কসোভোয় একটি বাসে বন্দুকধারীর হামলায় ২ শিক্ষার্থীসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। ২৬ নভেম্বর দেশটির রাজধানী প্রিস্তিনার পাশের একটি শহরে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের বহনকারী বাসটিতে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোঁড়ে হামলাকারী। এতে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও ৩ শিক্ষার্থীকে হাসপাতালে নিলে ২ জনের মৃত্যু হয়।

ঘটনার পর পরই অভিযান শুরু করে পুলিশ। তবে এখনও গ্রেফতার হয়নি হামলাকারী। হামলার কারণ সম্পর্কেও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্দুক হামলায় ৩ জন নিহতের ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি।