শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় গত ২৪ ঘন্টায় ৮০ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 28 আগস্ট 2021, 05:09 বিকাল • 291 বার পঠিত
করোনায় গত ২৪ ঘন্টায় ৮০ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা  হয়েছে যে ,দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৩৬ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।

 স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।