করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫১ লাখ ছাড়ালো
অনলাইন নিউজ পোর্টাল
•
13 নভেম্বর 2021, 10:29 দুপুর
•
257 বার পঠিত
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৫১ লাখ ছাড়িযেছে। এদিকে আবারও বেড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ চার হাজার ৭৮৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন আরও চার লাখ তিন হাজার ৮০৩ জন
শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যান-ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।