করোনায় একদিনে বিশ্বে আরো ৭ হাজার ৪৭৫ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
27 অক্টোবর 2021, 09:54 সকাল
•
244 বার পঠিত
করোনায় একদিনে বিশ্বে আরো ৭ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ হাজার ৩৪৯ জন। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৪৯ লাখ ৭৮ হাজার ১৯১ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে এক লাখ এক হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৪ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।