শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় বিশ্বে কমেছে সংক্রমণ এবং মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ডিসেম্বর 2021, 01:56 দুপুর • 386 বার পঠিত
করোনায় বিশ্বে কমেছে সংক্রমণ এবং মৃত্যু

মহামারি করোনাভাইরাসে শনিবারের তুলনায় রোববার বিশ্বে সংক্রমণ কমেছে ১ লাখ ৬২৬ জন এবং মৃত্যু কমেছে ৯২২ জন। 

গত রোববার বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন এবং এ রোগে মারা গেছেন ২ হাজার ৯৮৫ জন।

প্রাণঘাতী এ ভাইরাসের শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে রোববার করোনায় বিশ্বে সর্বোচ্চসংখ্যক ৯৬ হাজার ৩৮৪ জন রোগী আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। পাশাপাশি এদিন দেশটিতে মৃত্যু হয়েছে ৫২ জনের।

একই দিন করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় সর্বোচ্চ ৯৬৮ জনের মৃত্যু হয়েছে এবং দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৩ হাজার ৭২১ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ২ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৬৩৯ জন। এ রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ২০৩ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৮৮ হাজার ৪৩৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্ব জুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়।