শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২২০

মোহাম্মদ খাইরুল আমিন • 06 আগস্ট 2022, 06:23 বিকাল • 418 বার পঠিত
করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২০ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। 

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা এখন ২০ লাখ ৭ হাজার ১১৯।

নতুন করে দুজনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩০৪ জন হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৫৪৫ জন। এ নিয়ে মোট ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন করোনা থেকে সেরে উঠলেন।

নতুন শনাক্তদের মধ্যে ১৪৯ জন ঢাকা জেলার বাসিন্দা। এদিন দেশের ৬৪ জেলার ১৯ জেলাতে নতুন রোগী ধরা পড়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তির একজন রাজশাহী বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। মৃতদের একজন পুরুষ এবং একজন নারী।