করোনার ভাইরাসের ছোবলে আরও ১৩ হাজারের বেশি প্রাণহানি
অনলাইন নিউজ পোর্টাল
•
10 এপ্রিল 2021, 08:32 সকাল
•
232 বার পঠিত
করোনাভাইরাসের বিপর্যস্ত এখন গোটা বিশ্বই। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে আরও ৭ লাখ ৭৩ হাজার সংক্রমণ।
ব্রাজিলে লাগামহীন সংক্রমণ আর মৃত্যু। দেশটিতে একদিনে আরও ৩ হাজার ৬শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। প্রায় ৯০ হাজার নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে।
এদিন যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে প্রায় ৯শ’ জনের। ৮২ হাজারের ওপর নতুন সংক্রমণ। পোল্যান্ডে মৃত্যু হয়েছে ৭৬৮ জনের। ৭শ’র ওপর প্রাণহানি হয়েছে ইতালিতেও। এছাড়া মেক্সিকোয় সাড়ে ৫শ’ ও রাশিয়ায় ৪ শতাধিক মৃত্যু হয়েছে।
বিশ্বজুড়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৯ লাখ ২৭ হাজার ৪শ’র ওপর। মোট আক্রান্ত ১৩ কোটি ৫২ লাখ ৭৪ হাজারের কাছাকাছি।