শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রযুক্তি

 করোনা প্রতিরোধে সহায়ক  মেনরি একাডেমির বিশেষ যন্ত্র

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2020, 01:27 দুপুর • 1,407 বার পঠিত
 করোনা প্রতিরোধে সহায়ক  মেনরি একাডেমির  বিশেষ যন্ত্র

 করোনা প্রতিরোধে সহায়ক  বিশেষ যন্ত্র  উদ্ভাবন করেছে বাংলাদেশ মেরিন একাডেমি। এবার তৈরি হলো ‘অটোমেটিক হ্যান্ড-স্যানিটাইজার’। এর সাহায্যে খুব দ্রুত বেশি মানুষ হাত জীবাণুমুক্ত করতে সক্ষম হবে কোনো কিছু স্পর্শ ছাড়াই।

এর আগে করোনারোগীর শ্বাসকষ্ট প্রশমনে ‘নিউমেটিক কন্ট্রোল ভেন্টিলেটর’ ও নিত্য প্রয়োজনীয় জিনিস জীবাণুমুক্ত করতে ‘আল্ট্রাভায়োলেট ডিজইফেক্ট্যান্ট ওভেন’ উদ্ভাবিত হয়েছিল।

সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভর্সিটির পার্টনার রিলেশনে উন্নীত এ একাডেমি সর্বাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সমুদ্রগামী জাহাজের জন্য বিশ্বমানের মেরিটাইম প্রফেশনাল তৈরি করছে। পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি ক্যাডেটদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ও বিজ্ঞানচর্চার আদর্শ পরিবেশ রয়েছে মেরিন একাডেমিতে। এর ফলেই করোনা মহামারি রোধে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি উদ্ভাবন বাস্তবায়িত হয়েছে।

একাডেমির কমান্ড্যান্ট নৌ-প্রকৌশলী ড. সাজিদ হোসেন বলেন, শিগগিরই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু হবে এবং একাডেমির ক্যাডেট প্রশিক্ষণও চালু হবে। তখন করোনা মোকাবেলায় মৌলিক স্বাস্থ্যবিধি পালন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে সবাই যেন ২-১ সেকেন্ডে, সহজে ও কম খরচে হাত জীবাণুমুক্ত করতে পারে সে ধরনের একটি চিন্তা থেকে আমাদের এবারের উদ্ভাবনের সূত্রপাত।