শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনা চিকিৎসা ও আক্রান্তের সাপোর্টে র‌্যাবের পদ্ধতি সফল

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুন 2020, 04:18 দুপুর • 1,283 বার পঠিত
করোনা চিকিৎসা ও আক্রান্তের সাপোর্টে র‌্যাবের পদ্ধতি সফল

করোনা চিকিৎসা ও আক্রান্তের সাপোর্টে র‌্যাবের পদ্ধতি সফলতা পেয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, এখন পর্যন্ত করোনা আক্রান্ত একজন র‌্যাব সদস্য আতঙ্কিত হয়ে মারা যাওয়া ছাড়া অন্য কারো মৃত্যু হয়নি। 

তিনি বলেন, শুরু থেকেই আমরা হাসপাতালের ওপর যেন চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রেখেছি। এজন্য বিভিন্ন কমিউনিটি সেন্টার ভাড়া করে সেখানে করোনাক্রান্ত র‌্যাব সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত র‌্যাব সদস্যদের জন্য সার্বক্ষণিক উন্নত অক্সিজেন সাপোর্ট, কিছু ভেন্টিলেটর, সার্বক্ষণিক নার্স ও চিকিৎসকদের সেবা নিশ্চিত করা হয়েছে। বাইরে থেকে নার্স ও চিকিৎসক ভাড়া করা হয়েছে। তারা যেন পরিবারের সঙ্গে নিযমিত যোগাযোগ করতে পারে সেজন্য ওয়াইফাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তাদের মনোবল চাঙ্গা রাখতে প্রস্তুত ছিল র‌্যাবের হেলিকপ্টারও।