ক্রমশ সুস্থ হচ্ছেন বিএনপি চেয়ারপারসন
অনলাইন নিউজ পোর্টাল
•
22 এপ্রিল 2021, 09:47 সকাল
•
726 বার পঠিত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৪তম দিনে নিয়মিত স্বাস্থা পরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন।
বুধবার (২১ এপ্রিল) রাত দশটার পরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন গুলশানে বিএনপি চেয়ারপারসনের সার্বিক খোঁজখবর নেওয়ার পরে গণমাধ্যমের এ কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।
ডা. জাহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তার শারীরিক দুর্বলতা আছে। তবে তার দিন দিন উন্নতি হচ্ছে।