শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কোরবানির ঈদ বিশ্বব্যাপী একইদিনে পালন হওয়ার সম্ভাবনা

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুলাই 2020, 11:32 দুপুর • 264 বার পঠিত
কোরবানির ঈদ বিশ্বব্যাপী একইদিনে পালন হওয়ার সম্ভাবনা

এবারের কোরবানির ঈদ বিশ্বব্যাপী একইদিনে পালন হওয়ার সম্ভাবনা বেড়েছে। গবেষণাকারীরা বলছেন, বিশ্বের সব মুসলিম দেশে একইদিনে ঈদ পালন নিয়ে যে বিতর্ক চলছে যুগের পর যুগ, এবার তার অবসান হওয়ার সুযোগ এসেছে।

চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট মুন সাইটিং ডটকম বলছে, ২০ জুলাই বিশ্বের কোনো জায়গা থেকেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না। তবে ২১ জুলাই বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই তা স্পষ্ট দেখা যাবে। বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলো চাঁদ দেখবে খালি চোখেই। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশসহ আশপাশের দেশ থেকেও চাঁদ স্পষ্ট দেখা যাবে।

জোতির্বিজ্ঞানী ও গবেষক ড. সৈয়দ জিলানী বলেন, অন্যান্য বছর চাঁদের যে অবস্থান ও বয়স থাকে, সেটা বিশ্লেষণ করলে এ বছর বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে প্রতীয়মাণ হয়। তিনি আরো বলেন, কিছু আলেম মনে করে সৌদি আরবের পরের দিনই বাংলাদেশে ঈদ। এটা ভুল, কারণ এর কোনো দলিল নেই। এ বৈজ্ঞানিক চার্ট অনুযায়ী ৩০ জুলাই হজের দিন। আর ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা।

হিজরি পঞ্জিকা বাস্তবায়ন পরিষদের তথ্যানুযায়ী, বিশ্বের ১৯৫টির মধ্যে ১৮৯টি দেশই এ বছর একই তারিখে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করেছে। একইভাবে ওআইসির সদস্যভুক্ত ৫৭টির মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া বাকি ৫৬ দেশই একই দিন রোজা ও ঈদ পালন করেছে।