কলম্বিয়ায় একটি পেট্রলবাহী ট্যাঙ্কার উল্টে ভয়াবহ বিস্ফোরণ
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুলাই 2020, 05:52 বিকাল
•
657 বার পঠিত
কলম্বিয়ায় একটি পেট্রলবাহী ট্যাঙ্কার উল্টে গিয়ে বিস্ফোরণ ঘটে অন্তত সাত জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন। সোমবার দেশটির উত্তরাঞ্চলে ক্যারাবিয়ান উপকূলীয় শহর পুয়েবলো বিয়েখোর কাছে একটি সড়কে এ ঘটনা ঘটেছে।
দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, পেট্রলবাহী ট্যাঙ্কারটি উল্টে পড়ার পর বহু লোক জড়ো হয়ে পেট্রল নেয়ার চেষ্টা করতে থাকে, এ সময় বিস্ফোরণ ঘটে গাড়িটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় আহতদের ওই এলাকার কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেকেরই শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কয়েকটি দেহ এমন বীভত্স ভাবে পুড়েছে, শনাক্তই করা যাচ্ছে না।
তবে, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তার জেরেই ট্রাকটি বেসামাল হয়ে উল্টে যায়।