কলকাতায় করোনো নেগেটিভ-পজেটিভ বিতর্ককে কেন্দ্র করে দ্বন্দ
অনলাইন নিউজ পোর্টাল
•
08 জুলাই 2020, 05:47 বিকাল
•
338 বার পঠিত
করোনা পজোটভ ও নেগেটিভ এই বিতর্ককে কেন্দ্র করে এদিন সকালে দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি বস্তির বাসিন্দারা। আর তারপরই শুরু হয়ে যায় মারামারি। সংঘর্ষের জেরে আহত হয়েছেন ৬ জন। জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই ১৮ নম্বর দমদম রোডের ওই বস্তি এলাকায় গন্ডগোল বাধে। উত্তেজনা ছিল এলাকায়। তারপর বেলা বাড়তেই একেবারে হাতাহাতি বেঁধে যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকার একজনের করোনা পজিটিভ এসেছে। তাঁদের অভিযোগ, সেই রোগী ও রোগীর পরিবার কোনও নিয়মই মানছেন না। তারা সেটা বলতে গেলে, তাদের সঙ্গে বিতর্ক বেঁধে যায়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।