শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারের কলাতলীতে ট্রাকচাপায় নিহত ২, আহত ১০

অনলাইন নিউজ পোর্টাল • 07 মার্চ 2021, 10:20 দুপুর • 242 বার পঠিত
কক্সবাজারের কলাতলীতে ট্রাকচাপায় নিহত ২, আহত ১০

কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড় এলাকায় ট্রাকচাপায় দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১১ টার দিকে সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে ধাক্কা মেরে পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

 

সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে ধাক্কা মেরে পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে - ডেইলি বাংলাদেশ

 

নিহতরা হলেন- কলাতলীর চন্দ্রিমা এলাকার মৃত লাছ মিয়ার স্ত্রী মহুনা বেগম (৬৫) ও ঢাকার উত্তরার বাসিন্দা শাহাদাত হোসেন। 

আহতরা হলেন- কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার অ্যাডভোকেট ওসমান (৪৫), উখিয়ার কোটবাজার এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দীন (২৫), বশরত আলীর ছেলে মুজিব (৪৫), শফিউল্লাহর ছেলে জিকু (৩০), মহেশখালী এলাকার আবুল কাশেমের ছেলে জয়নাল (৩৫), তার বড় ভাই আবুল হোসেন (৪৫) ও ছেলে রাশেদুল হকসহ ১০ জন।

 

 

 

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রথমে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চাপা পড়ে থাকা আরও চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস ডেইলি বাংলাদেশকে জানান, নিহত এবং আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।