কক্সবাজারে ৮৯ জনের করোনা শনাক্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
23 আগস্ট 2021, 09:24 সকাল
•
295 বার পঠিত
রোববার (২২ আগষ্ট) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৫৬ জনের নমুনা টেস্ট করে ৮৯ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৫৬৭ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ' আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের
(পিসিআর) ল্যাবে আজ শনাক্ত হওয়া ৮৯ জন করোনা রোগীর মধ্যে ১৪ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। নতুন শনাক্ত হওয়া ৭৫ জন সকলেই কক্সবাজারের রোগী।