শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কি‌শোরগ‌ঞ্জে বজ্রপাতে মৃত্যু ২ জ‌নের

মোহাম্মদ খাইরুল আমিন • 06 সেপ্টেম্বর 2022, 09:40 সকাল • 384 বার পঠিত
কি‌শোরগ‌ঞ্জে বজ্রপাতে মৃত্যু ২ জ‌নের

কি‌শোরগ‌ঞ্জের ইটনা উপ‌জেলার বাদলা ও হো‌সেনপুর উপ‌জেলায় জিনারী পৃথক বজ্রপা‌তের ঘটনায় এক নারীসহ দুইজ‌নের মৃত্যু হয়েছে। গত সোমবার এ দুটি বজ্রপা‌তের ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- হোসেনপুর উপজেলা জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রা‌মের মৃত রফিকুল ইসলামের স্ত্রী নূর নাহার (৪৫) ও ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া গ্রা‌মের শুকুর আলীর ছেলে বাবুল মিয়া (৩৫)।

জানা যায় ,সকালে নূর নাহার বাড়ির পা‌শের মাঠ থেকে ছাগল আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদি‌কে জানা যায় , দুপু‌রে ইটনার বাদলা ইউনিয়নের মান্দার হাওরে নৌকা নিয়ে মাছ ধর‌তে গি‌য়ে বজ্রপাতে মারা যান বাবুল মিয়া।