খিলগাঁও উড়ালসড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
শুক্রবার ভোর না হতেই রাজধানীর সড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল যাত্রীর। খিলগাঁও উড়ালসড়কে লরির ধাক্কায় ছিটকে পড়লেন মোটরবাইকের দুই যাত্রী। দুজনার কেউ বাঁচেননি।
খিলগাঁও থনা সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এই তথ্য মেলে যে একটা দ্রুতগতির লরির ধাক্কায় ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলটি ছিটকে পড়ে। চালক ও আরেকজন ছিরেন ওটিতে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় লরিটিকে জব্দ করা হয়েছে। কিন্তু লরির চালক পালিয়ে গেছেন।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন বিধান বিশ্বাস (৪২) ও এন্তারুজ্জামান (৪৩)। তাদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নিহত দুজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে পরিচয় পাওয়া গেছে। বিধানের বাড়ি খুলনার ফুলতলা। তার বাবার নাম অশ্বিনী বিশ্বাস। আর এন্তারুজ্জামানের বাড়ি ভাটারার খিলবাড়ীর টেক। তার বাবার নাম আব্দুস সালাম।