শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাশ্মীরে জনমনে যুদ্ধের আতঙ্ক

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুন 2020, 11:34 দুপুর • 140 বার পঠিত
কাশ্মীরে জনমনে যুদ্ধের আতঙ্ক

ভারত শাসিত কাশ্মীরে আগামী দুই মাসের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডার মজুত রাখতে এবং বেশ কিছু স্কুল নিরাপত্তা বাহিনীর জন্য খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। একারণে সেখানকার মানুষের মাঝে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে চীন কিংবা পাকিস্তান- কার সঙ্গে আগে যুদ্ধে জড়াবে ভারত বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবুও কাশ্মীরে যেন ইতোমধ্যে শুরু হয়ে গেছে যুদ্ধ প্রস্তুতি।

জানা যায়, জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী দুই মাসের জন্যে রান্নার গ্যাসের সিলিন্ডার মজুত রাখতে।

অবশ্য প্রশাসন বলছে, ভূমিধসের কারণে জাতীয় সড়কে পণ্য পরিবহণ ব্যাহত হতে পারে। সেই কারণেই কাশ্মীরে আগামী দুই মাসের জন্য এলপিজি গ্যাস পর্যাপ্ত মজুত রাখতে বলা হচ্ছে।

শুধু তাই নয়, গান্ডারওয়াল এলাকার পুলিশ সুপারের দপ্তর থেকেও জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এলাকার ১৬টি স্কুল নিরাপত্তা কর্মীদের জন্যে ব্যবহার করা হবে। তাই ওই স্কুলগুলো যেন খালি করা হয়। গান্ডারওয়াল কাশ্মীরের কারগিল সংলগ্ন এলাকা। স্থানীয় মানুষজনের মতে, সরকারের পক্ষ থেকে যে কারণই দেখানো হোক না কেন, বেশ বড় ধরনের কিছু যে ঘটতে চলেছে, এ নিয়ে নিশ্চিত তারা।