কারাবন্দীদের মানবেতর জীবনযাপন
অনলাইন নিউজ পোর্টাল
•
11 ডিসেম্বর 2021, 09:47 সকাল
•
288 বার পঠিত
দেশে কারাগারের সংখ্যা ৬৮টি। প্রতিটি কারাগারেই চলছে ভয়াবহ অনিয়ম-দুর্নীতি। নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে বন্দিদের। খোদ সুরক্ষা সেবা বিভাগ এ অনিয়ম ও দুর্নীতির কথা স্বীকার করেছে। এ জন্য নিয়মিত কারাগার পরিদর্শন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ১৮ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরা হয়। সেখানে সুরক্ষা সে বিভাগের সচিব বিষয়টি স্বীকার করেছেন বলে কার্যপত্রে বলা হয়েছে।
ডিসিদের পাঠানো চিঠিতে বলা হয়, দেশের কারাগারগুলো ভয়াবহ অনিয়ম-দুর্নীতি এবং নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এ জন্য নিয়মিত কারাগারগুলো পরিদর্শন করতে হবে এবং কিভাবে নিম্নমানের খাবার পরিবেশন করা হয় তা উল্লেখ করে প্রতিবেদনসহ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।