জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি
মোহাম্মদ খাইরুল আমিন
•
30 আগস্ট 2022, 08:23 সকাল
•
403 বার পঠিত
ডিজেল, পেট্রল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর হয়েছে ।
গত সোমবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ টাকা কমিয়ে প্রতি লিটার কেরোসিন ও ডিজেলের দাম ১০৯ টাকা, পেট্রল ১২৫ টাকা ও অকটেনের দাম ১৩০ টাকা নির্ধারন করা হয়েছে।
তবে জানা যায় ,বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে গত ৫ আগস্ট দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এর ২৪ দিনের মাথায় লিটারে ৫ টাকা কমানো হলো ডিজেল-কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম।