শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জো বাইডেন প্রশাসনের প্রকাশ্য বিরোধিতায় ইসরায়েল

অনলাইন নিউজ পোর্টাল • 08 নভেম্বর 2021, 05:06 বিকাল • 286 বার পঠিত
জো বাইডেন প্রশাসনের প্রকাশ্য বিরোধিতায় ইসরায়েল

জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য মার্কিন কনস্যুলেট খুলে দেওয়ার পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কিন্তু তার প্রশাসনের নেয়া গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধীতা করেছে ইসরায়েল। ইহুদিবাদী এই দেশটি বলেছে- জেরুজালেমে নয়, কনস্যুলেট খোলা উচিত অধিকৃত পশ্চিম তীরে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিয়ে ইসরায়েলকে সন্তুষ্ট করেছিলেন। অন্যদিকে ক্ষুব্ধ করে তুলেছিলেন ফিলিস্তিনিদের। কনস্যুলেটের স্টাফদের সরিয়ে নিয়েছিলেন ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে। আর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের এই দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে নেয়া হয় জেরুজালেমে। এতে আরও জটিল হয়ে ওঠে ইসরায়েল-ফিলিস্তিন সংকট। দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়ে মূলত এ অঞ্চলকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প।