শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জমি সংক্রান্ত বিরোধে বাবা-ছেলেকে হাতুড়িপেটা করল শত্রুপক্ষ

অনলাইন নিউজ পোর্টাল • 20 এপ্রিল 2021, 10:54 দুপুর • 231 বার পঠিত
জমি সংক্রান্ত বিরোধে বাবা-ছেলেকে হাতুড়িপেটা করল শত্রুপক্ষ

মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।  সোমবার সন্ধ্যায় কালকিনি উপজেলার স্নানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন আয়ুব আলী ও তার ছেলে জুয়েল রানা। এসময় হঠাতই তাদের ওপর হামলা চালায় একই এলাকার ফজলে ব্যাপারি ও তার লোকজন। এক পর্যায়ে বাবা-ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা।